ভোলায় একটানা বৃষ্টি,রাস্তায় জলাবদ্ধতা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় একটানা বৃষ্টি,রাস্তায় জলাবদ্ধতা

ভোলায় একটানা বৃষ্টি,রাস্তায় জলাবদ্ধতা

ভোলায় একটানা বৃষ্টি,রাস্তায় জলাবদ্ধতা




ভোলা প্রতিনিধি॥ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে গতকাল থেকে ভোলায় একটানা বৃষ্টিপাতের পাশাপাশি বৈরী আবহাওয়া বিরাজ করছে। শুক্রবার সকাল থেকে মুষলধারে বৃষ্টির কারণে শহরের বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। লাগাতার বৃষ্টিতে লোকজন ঘর থেকে বের হতে না পারায় রাস্তাঘাট দোকানপাট খালি অবস্থায় রয়েছে। বিপাকে পড়েছে শহরে চলাচল করা অফিসগামী ও খেটে খাওয়া সাধারণ মানুষ।

 

 

ভোলা আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভোলায় ১২৬.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ৫ কিলোমিটার।

 

 

এদিকে টানা বৃষ্টির কারণে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপে পানি জমে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি মণ্ডপগুলোতে দর্শনার্থী নেই বললেই চলে।

 

 

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলা থেকে বরিশাল, লক্ষ্মীপুরসহ সকল রুটের লঞ্চ ও ফেরী চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র ভোলা নদী বন্দরের সহকারি পরিচালক কামরুজ্জামান।

 

 

এছাড়া দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় দুপুরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD