ভোলায় মাদ্রাসাছাত্রীকে ‘ধর্ষণ’হাসপাতালে ভর্তি Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় মাদ্রাসাছাত্রীকে ‘ধর্ষণ’হাসপাতালে ভর্তি

ভোলায় মাদ্রাসাছাত্রীকে ‘ধর্ষণ’হাসপাতালে ভর্তি

ভোলায় আট বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ‘ধর্ষণ’হাসপাতালে ভর্তি




ভোলা প্রতিনিধি॥ ভোলায় আট বছরের শিশুকে এক প্রতিবেশী ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে রাজাপুর ৬ নম্বর ওয়ার্ডের মোখলেস খাঁন বাড়িতে এ ‘ধর্ষণের শিকার’ চতুর্থ শ্রেণির ছাত্রীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

রাজাপুর ইউনিয়নের জনতাবাজারের ব্যবসায়ী ও মীরা বাড়ির খলিল মীরার ছেলে ছালাউদ্দিন মীরের (৪৫) বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ তোলা হয়েছে।

 

 

ভোলা সদর হাসপাতালের কর্তবরত চিকিৎসক বলেন, মুমূর্ষ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, অভিযুক্ত সালাউদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার মাদ্রাসার ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

ধর্ষণের শিকার ছাত্রীর চাচি বলেন, “বুধবার দুপুরে ছালাউদ্দিন মীর আমাদের বাসায় এসে পানি চেয়ে চলে গেছে। কিছুক্ষণ পর এসে দেখি আমার দেবরের মেয়ে কাকি কাকি করে চিৎকার দিচ্ছে।এসে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর ছালাউদ্দিন মীর দৌড়ে পালিয়ে যাচ্ছে। “আমার দেবরের মেয়ের এই অবস্থা দেখে আমি অজ্ঞান হয়ে গেছি।”

 

 

শিশুটির দাদি বলেন, “আমি বাড়ি ছিলুম না। দুপুরে স্থানীয়দের ডাক শুনে বাড়ি এসে রক্তাক্ত অবস্থায় তার নাতনিকে দেখি। স্থানীয় ইউপি সদস্য ছালাম জমাদার বলেন, “আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশকে জানাই।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD