ভোলার লালমোহনে মিষ্টি খেয়ে ১০ শিশু হাসপাতালে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার লালমোহনে মিষ্টি খেয়ে ১০ শিশু হাসপাতালে

ভোলার লালমোহনে মিষ্টি খেয়ে ১০ শিশু হাসপাতালে

হাসপাতালে




ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহন সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউসুফ আলীর বাড়িতে নবজাতকের আকিকার মিষ্টি খেয়ে কমপক্ষে ১০ শিশু অসুস্থ হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

 

 

সরেজমিনে জানা যায়, উক্ত বাড়ির ফারুক মিয়ার বড় মেয়ে রুবিনা ছয় দিন আগে এক নবজাতকের জন্ম দেয়। বাবা হওয়ার আনন্দে রুবিনার স্বামী সবুজ তার সন্তান জন্ম হওয়ার ষষ্ঠ দিনে নাম রাখা অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠান উপলক্ষে সবুজ পাশ্ববর্তী পেশকারহাট থেকে মিষ্টি কিনে এনে বাড়ির সবার মাঝে বিতরণ করেন। ওই মিষ্টি খেয়ে কমপক্ষে ১০ জন শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের লালমোহন হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।

 

 

অসুস্থ হয়ে পড়া শিশুরা হলো জিয়াউদ্দীনের ছেলে নিশাত (৫), ইকবালের ছেলে ইসমাইল (১), পিং ঝান্টুর মেয়ে জিনিয়া (৫), পিং মিলনের ছেলে নুহা (৫), পিং জান্টুর মেয়ে জিহাদ (১), পিং বিপ্লবের ছেলে ইমন (৪), পিং টিপুর ছেলে নাফিজ (৪), আদন (৪), রাবি (২) সহ কমপক্ষে ২০ জন।

 

 

 

এ বিষয়ে লালমোহন হাসপাতালের আরএমও ডাঃ মহসিন খান জানান, কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পরে বলা যাবে কী হয়েছে।

 

 

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বলেন, আমি ঘটনা শুনে তাৎক্ষণিক লালমোহন হাসপাতালে এসআই মাসুদকে সঙ্গীয় ফোর্সসহ পাঠিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD