ভোলার লালমোহনে করোনাভাইরাসে আক্রান্ত একমাত্র তরুণী সুস্থ আছেন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার লালমোহনে করোনাভাইরাসে আক্রান্ত একমাত্র তরুণী সুস্থ আছেন

ভোলার লালমোহনে করোনাভাইরাসে আক্রান্ত একমাত্র তরুণী সুস্থ আছেন




ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে করোনাভাইরাসে আক্রান্ত একমাত্র তরুণী সুস্থ আছেন। কোনো ওষুধ খাওয়া লাগছে না তার। স্বাস্থ্য বিভাগ থেকেও কোনো ওষুধ দেয়া হয়নি।

গত ৮ মে নমুনা নেয়ার পর ১০ মে তার পজিটিভ রেজাল্ট আসে। এরপর ওই তরুণীর বাড়ির ৬ ঘর লকডাউন করে দেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি। নেয়া হয় ওই বাড়ির ২৮ জনের নমুনা। তাদের ফলাফল এখনো আসেনি। রোববার নতুন করে ১৫ জনের নমুনা পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, এ পর্যন্ত মোট ১৯৪ জনের নমুনা পাঠানো হয়। যার মধ্যে ৫৫ জনের রিপোর্ট আসে। এতে শুধুমাত্র ওই তরুণীর (২২) কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। কিন্তু তার শরীরে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রথম নমুনা থেকে ১৪ দিন অতিবাহিত হলে দ্বিতীয় নমুনা নেয়া হবে। তখন নিশ্চিত হওয়া যাবে তার অবস্থা।

ওই তরুণী গার্মেন্টসে কাজ করতেন। তার স্বামী ঢাকায় গাড়ি চালাতেন। তাদের দেড় বছরের এক মেয়ে শিশু রয়েছে। ২ মাস আগে তারা বাড়ি আসেন। ওই তরুণী তার বাবার বাড়ি ফরাজগঞ্জ ইউনিয়নের মহেশখালী গ্রামের চাষাই বাড়িতেই থাকতেন। তার স্বামীর বাড়ি পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশনের দুলারহাটের মুন্সির হাট গ্রামে।

ঢাকা থেকে আসার পর ওই তরুণীর কোনো উপসর্গ না থাকলেও ৮ মে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নমুনা নেয়া হয়। এক সপ্তাহ কেটে গেলেও এখন পর্যন্ত তার শরীরে কোনো লক্ষণ দেখা দেয়নি।

লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নের মহেশখালী গ্রামের চাষাই বাড়ির ওই তরুণীর করোনা পজিটিভ ধরা পড়লে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন রাতেই তার বাড়িতে যান। সঙ্গে যান উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, ওসি মীর খায়রুল কবীর, লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের লোকজন। এমপি শাওন ওই তরুণীর জন্য খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD