ভোলার বোরহানউদ্দিনে নতুন করে দুইজনের করোনা পজেটিভ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার বোরহানউদ্দিনে নতুন করে দুইজনের করোনা পজেটিভ

ভোলার বোরহানউদ্দিনে নতুন করে দুইজনের করোনা পজেটিভ

সংশ্লিষ্ট এলাকায় লকডাউনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।




ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাসে(কোভিড-১৯)আক্রান্ত সন্দেহে পাঠনো .নমুনায় নতুন করে দুইজনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তপতী চৌধুরী ওই তথ্য নিশ্চিত করেন।জানা যায়, আক্রান্ত দুই ব্যক্তি গত চৌদ্দ জুন রবিবার উপসর্গ থাকায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নমুনা দেন। বৃহস্পতিবার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁদের ফলাফল পজেটিভ আসে।

আক্রান্তদের একজন পক্ষিয়া ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ডের পয়ষট্রি বছরের অবসরপ্রাপ্ত আনসার বিডিপি কর্মকর্তা। অন্যজন দেউলা ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের পঁয়ত্রিশ বছরের পুরুষ।উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী জানান, সংশ্লিষ্ট এলাকায় লকডাউনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।গত ২৩ এপ্রিল বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ বছরের এক কণ্যা শিশু প্রথম করোনায় আক্রান্ত হয়। বাড়িতে আইসোলেসনে থাকার পর গত ৭ মে ওই
শিশুকে সুস্থ ঘোষণা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD