ভোলার দৌলতখানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এমপি মুকুলের নগদ অর্থ বিতরণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার দৌলতখানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এমপি মুকুলের নগদ অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এমপি মুকুলের নগদ অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এমপি মুকুলের নগদ অর্থ বিতরণ




ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখানে অতি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল।

 

সোমবার সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কালিয়া গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ৫০ পরিবারকে ৫ হাজার টাকা করে বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নবী নবু। গত ৫ আগস্ট অতি জোয়ারের প্রভাবে ভবানীপুর, সৈয়দপুর, হাজীপুর, মদনপুর ইউনিয়নের শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তাদের সহায়তা প্রদান করেন আলী আজম মুকুল।

 

 

এ সময় আলী আজম মুকুল বলেন, উজান থেকে নেমে আসা অতি জোয়ারের পানিতে দৌলতখানে নিম্নাঞ্চল প্লাবিত হয়। যার ফলে শত শত পরিবারের ফসল, মাছসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব পরিবার যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে সে জন্য ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছি।

 

এছাড়াও জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, চাল বিতরণ করা হবে। যেসব এলাকায় রাস্তাঘাটের ক্ষতি হয়েছে সেগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD