ভোলার দৌলতখানে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় নারী যাত্রীর পা বিচ্ছিন্ন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার দৌলতখানে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় নারী যাত্রীর পা বিচ্ছিন্ন

ভোলার দৌলতখানে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় নারী যাত্রীর পা বিচ্ছিন্ন

ভোলার দৌলতখানে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় নারী যাত্রীর পা বিচ্ছিন্ন




দৌলতখান প্রতিনিধি॥ ভোলার দৌলতখানে ঢাকাগামী ফারহান-৫ লঞ্চের ধাক্কায় কহিনুর নামে এক যাত্রীর বাম-পা বিচ্ছিন্ন হয়েছে। শনিবার রাত সাড়ে আটটায় দৌলতখান লঞ্চ টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।

 

আহত অবস্থায় স্থানীয়রা ওই যাত্রীকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে প্রেরণ করেন। আহত ওই যাত্রী দৌলতখান উপজেলার নুরমিয়াট এলাকার সালাউদ্দিনের স্ত্রী।

 

 

আহত ওই যাত্রীর পরিবারের সদস্যরা জানান, আজ সন্ধ্যায় ওই যাত্রী ঢাকার উদ্দেশ্যে বাড়ী থেকে রওয়ানা করে লঞ্চঘাটে আসেন। রাত সাড়ে আটটা নাগাদ ঢাকাগামী এমভি ফারহান-৫ লঞ্চের ধাক্কায় ওই যাত্রীর বাম পা বিচ্ছিন্ন হয়।

 

 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলার রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD