ভোলার দৌলতখানে কলেজ ছাত্রের ওপর দুর্বৃত্তদের হামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার দৌলতখানে কলেজ ছাত্রের ওপর দুর্বৃত্তদের হামলা

ভোলার দৌলতখানে কলেজ ছাত্রের ওপর দুর্বৃত্তদের হামলা

ভোলার দৌলতখানে কলেজ ছাত্রের ওপর দুর্বৃত্তদের হামলা




ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখানে শনিবার রাতে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে মো. নাঈম মাতাব্বর নামে এক কলেজ ছাত্রের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে কুপিয়ে ও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে। দুর্বৃত্তরা তার দুই মামা পারভেজ ও আল-আমিনকেও বেধড়ক পিটিয়ে আহত করে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরশুভী কওমী মাদরাসার কাছে শনিবার রাত ৮টার দিকে।

 

 

রাতেই স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে ভর্তি করেছে।আহতদের মধ্যে নাঈম মাতাব্বরের অবস্থা আশঙ্কাজনক।

 

 

নাঈম বোরহান উদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আবদুল মান্নান মাতাব্বরের ছেলে ও একই ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাবাজার ফাতেমা খানম কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র (এইচএসসি পরীক্ষার্থী)। দৌলতখান থানার ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD