ভোলার তজুমদ্দিনে মেঘনার থাবায় আশ্রয়কেন্দ্র Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার তজুমদ্দিনে মেঘনার থাবায় আশ্রয়কেন্দ্র

ভোলার তজুমদ্দিনে মেঘনার থাবায় আশ্রয়কেন্দ্র

ভোলার তজুমদ্দিনে মেঘনার থাবায় আশ্রয়কেন্দ্র




ভোলা প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিনে ভয়াল মেঘনার থাবায় বিলীন হয়ে যাচ্ছে স্কুল-কাম সাইক্লোন শেল্টার ভবন। উপজেলা থেকে বিচ্ছিন্ন চর জহিরউদ্দিনের নিশ্চিন্তপুর শিকদার বাজারে এসএসডিপির তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত চারতলা ভবনটি ভেঙে নদীগর্ভে বিলীন হতে চলেছে।

 

 

আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার অজুহাতে টেন্ডারের মাধ্যমে ভবনটি সঠিক সময় অপসারণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন চরবাসী।

 

 

সূত্রে জানা যায়, চরাঞ্চলের মানুষের আশ্রয় ও শিক্ষাব্যবস্থা প্রসারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএসডিপি) ২০১০/১১ অর্থবছরে দুই কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে চারতলাবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়।

 

 

ভবনে ২০০৮ সালে প্রতিষ্ঠিত নিশ্চিন্তপুর শিকদার বাজার মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করেন। ১৯৫ ফুট দৈর্ঘ্য ২১টি কক্ষবিশিষ্ট এ বিশাল ভবনে ২০১৭ সালে এমপিওভুক্ত হয়ে দুর্গম চরের ২১৬ জন শিক্ষার্থী নিয়ে ১২ জন শিক্ষক-কর্মচারী সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখেন।

 

 

বর্তমানে মেঘনার তীব্র ভাঙনের কবলে পড়া এই বিশাল ভবনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক প্রক্রিয়ায় অপসারণ না করায় নদীগর্ভে বিলীন হতে চলেছে।

 

 

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, বই-আসবাবপত্র-সোলারসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে আমরা আশ্রয়হীন হয়ে পড়েছি।

 

 

মলংচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী সিকদার বাবুল জানান, চরের মানুষের আশ্রয় ও শিক্ষার প্রসার অব্যাহত রাখতে দ্রুত বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

 

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাউবি কর্মকর্তাসহ পরিদর্শন শেষে নিলামের মাধ্যমে অপসারণের জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু নদীভাঙনের তীব্রতা বেশি হওয়ায় ভবনের একাংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD