ভোলার তজুমদ্দিনে মামার বিরুদ্ধে এতিম ভাগ্নের সম্পত্তি আত্মসাতের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার তজুমদ্দিনে মামার বিরুদ্ধে এতিম ভাগ্নের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

ভোলার তজুমদ্দিনে মামার বিরুদ্ধে এতিম ভাগ্নের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

ভোলার তজুমদ্দিনে মামার বিরুদ্ধে এতিম ভাগ্নের সম্পত্তি আত্মসাতের অভিযোগ




তজুমদ্দিন প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিনে মো. করিম নামক ব্যবসায়ীর বিরুদ্ধে নাবালক ভাগ্নেদের পাঁচলক্ষ টাকার সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ করেন তার বোন শাহিদা বেগম।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে শাহিদার স্বামী ক্যান্সারে মারা গেলে তার রেখে যাওয়া নগদ চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও দুইটি গরু আত্মসাৎ করে সুদের কারবারি করিম।

 

 

শাহিদার স্বামী মারা যাওয়ার পর নাবালক সন্তানদের নিয়ে বাবার বাড়ি আসলে করিম ও তার মায়ের যুক্তিতে শাহিদা উক্ত সম্পত্তি এই শর্তে করিমের কাছে রাখেন যে প্রতি মাসে ব্যবসার লাভের অংশ হতে কিছু অংশ শাহিদাকে তার নাবালক এতিম সন্তানদের ভরনপোষণের জন্য দিয়ে যাবেন এবং পরবর্তীতে সম্পূর্ণ টাকার প্রয়োজন হলে এককালীন ফেরত দিবে।

 

 

কিন্তু কয়েক মাস লভ্যাংশ দিয়ে ভূয়া পরিশোধ খাতা দেখিয়ে উক্ত চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা, দুটি গরু ও স্বর্নালঙ্কার ফেরত দিতে অস্বীকার করে করিম।

 

 

শাহিদা ও করিমের বাবা ও বড় ভাই জাহাঙ্গীরও করিম কতৃক উক্ত সম্পত্তি আত্মসাতের অভিযোগ করেন। তবে করিম এসব অভিযোগ অস্বীকার করে।

 

 

এলাকাবাসী জানান, স্টেশনারি দোকানের ব্যবসার পাশাপাশি অবৈধ সুদের কারবার আছে করিমের।

 

 

স্থানীয় কয়েকজনের কাছে উচ্চ সুদে শাহিদার স্বামীর আত্মসাৎকৃত টাকা খাটায় করিম। এছাড়া একটির জায়গায় চারটি ভিন্ন ধরনের দোকান দিয়ে ব্যবসা কয়েকগুণ বর্ধিত করে সে। মাছের ঘের ও রাতারাতি মোটরসাইকেলের মালিকও হয়ে যায় একসময়ের ক্ষুদ্র চায়ের দোকানি করিম।

 

 

অপরদিকে দুটি নাবালক সন্তান নিয়ে অসহায় জীবন যাপন করা শাহিদা প্রভাবশালীদের চাপে ন্যয্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন। তার এতিম নাবালক সন্তানদের আত্মসাৎকৃত সম্পত্তি উদ্ধারে সন্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনসহ মাননীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD