ভোলার চরফ্যাশনে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা,মামলা নিচ্ছে না পুলিশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার চরফ্যাশনে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা,মামলা নিচ্ছে না পুলিশ

ভোলার চরফ্যাশনে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা,মামলা নিচ্ছে না পুলিশ

ভোলার চরফ্যাশনে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা,মামলা নিচ্ছে না পুলিশ




চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনের চরকলমীর আব্দুল বাছেদের মেয়ে সামছুন নাহারকে (১৯) বিয়ের ৮ মাস না যেতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য হত্যা করেছে বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। এমন কি নির্যাতনের কারণে দুই মাস আগে তার গর্ভেই ৬ মাসের সন্তানও মারা যায়। এমন হত্যাকানণ্ডে বিচার দাবি করে শনিবার ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সামছুন নাহারের মা খাদিজা বেগম। এমন ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না বলেও তিনি অভিযোগ আনেন।

 

 

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে খাদিজা বেগম বলেন, সামছুন নাহারকে যৌতুকের টাকার জন্য স্বামী সাদ্দাম হোসেন ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে ৪ জুলাই রাতে তাকে নির্যাতন করে হত্যা করে। গত বছরের ১৪ অক্টোবর পার্শ্ববর্তী আহম্মদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডেও ফজলু সর্দারের ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে বিয়ে হয় সামছুন নাহারের।

 

বিয়ের কয়েক মাস না যেতে সাদ্দাম দুই লাখ টাকা যৌতুক দেয়ার জন্য চাপ দেয়। টাকা না দেয়ায় নির্মমভাবে মারধর ও অত্যাচার করে। এ বছরের ৩০ মে এমন নির্যাতনে কারণে সামছুন নাহারের গর্ভের ৬ মাসের সন্তান মারা যায়। সামছুন নাহারের মা গরু বিক্রি করে জামাইর দাবিকৃত যৌতুকের টাকা পরিশোধ করার কথা বলা সত্বেও ৪ জুলাই রাতে তাকে হত্যা করা হয়।এ ঘটনায় দুলারহাট থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলেও অভিযোগ করেন সামছুন নাহারের মা খাদিজা বেগম।

 

তবে দুলারহাট থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, তার কাছে কেউ অভিযোগ দিতে যায়নি। মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে হত্যার প্রমান পেলে পুলিশ মামলা করবে। সুরতহাল রিপোর্টে ওই নারীর কোথাও আঘাতের চিহ্ন দেখা যায় নি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সামছুন নাহারের বোন নিলুফা বেগম, ভাই নজরুল ইসলাম, ফুফাত ভাই বেলাল হোসেন, চাচা আফজাল হোসেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD