ভোলার চরফ্যাশনে দাম ভালো থাকলেও ইলিশের জোগান কম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার চরফ্যাশনে দাম ভালো থাকলেও ইলিশের জোগান কম

ভোলার চরফ্যাশনে দাম ভালো থাকলেও ইলিশের জোগান কম

সাগরের ইলিশে দুশ্চিন্তায় জেলেরা




চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনের মেঘনা ও তেতুলিয়া নদী বা সাগরে আগের মতো ধরা পড়ছে না জেলেদের জালে রূপালি ইলিশ। তাই ইলিশের দাম একটু চড়া। শনিবার বিকেল ৩টায় স্লুইজঘাট, বেতুয়া মৎস্যঘাট, সামরাজ ও বিচ্ছিন্নদ্বীপ ঢালচর হাওলাদার ঘাট ঘুরে জানা যায়, এক কেজির উপরের ইলিশের হালি ৪০০০ থেকে ৪৫০০ টাকা। প্রতিপণ মাছের দাম ধরা হচ্ছে ৮০ থেকে ৯০ হাজার টাকা। হালিতে ৩ কেজি দাম ২০০০ থেকে ২২০০ টাকা। পণ ৪০০০০ হাজার থেকে ৪২০০০ হাজার টাকা। এর নিচে ৩০০ থেকে ৮০০ টাকা হালি বিক্রি হচ্ছে।

 

 

বেতুয়া মৎস্যঘাটের ব্যবসায়ী জসিম হাওলাদার কালের কণ্ঠকে বলেন, নদী বা সাগরে কোথাও আগের মতো মাছ নেই কিন্তু দাম ভালো। আগের মতো জেলেদের জালে ধরা পড়ছে না। প্রায় নৌকা ট্রলার যে পরিমাণ টাকা খরচ করে বাজার নিয়ে মাছ ধরতে যায় ওই টাকার পরিমাণ মাছও ধরতে পারছে না। তবে বড় বড় জেলে ট্রলারের মধ্যে ২/১টি ৮ থেকে ১০ পণ মাছ নিয়ে ঘাটে ফিরছে।

 

 

চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্নদ্বীপ ঢালচর হাওলাদার মৎস্যঘাট আড়ৎদার সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার বলেন, নদীতে মাছ নেই, তবে দাম একটু বেশি। তারপরও মানুষের কেনার সাধ্যের মধ্যে রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD