ভোলার আলীনগরে কৃষকের গরুঘর ও খরের গাদায় আগুন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার আলীনগরে কৃষকের গরুঘর ও খরের গাদায় আগুন

ভোলার আলীনগরে কৃষকের গরুঘর ও খরের গাদায় আগুন




ভোলা প্রতিনিধি।।  ভোলা সদর উপজেলা আলীনগর ইউনিয়নের দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি গোয়াল ঘর ও খরের গাদায় পুড়ে গেছে। এতে ২ লক্ষাদিক টাকা ক্ষতি হওয়ার আশঙ্কা ছিলো।

শুক্রবার (২৪ মে) বিকাল সাড়ে ৪ টায় সদর উপজেলার আলীনগর ইউনিয়নের চৌমুহনী ৪নং ওর্য়াডের তরব আলী মিঝি বাড়ির জাকির হোসেন মিঝির গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।এসময় গোয়ালঘরের সাথে একটি খড়ের গাদা, ও গরুঘর পুড়ে যায়।

জাকির হোসেন মিঝি বলেন, প্রতিদিনের মতো বিকেলে মাঠ থেকে গরু এনে গোয়াল ঘরে রেখে নামাজ পড়তে যাই। নামাজ শেষে এসে দেখতে পাই গোয়াল ঘরে আগুন জ্বলছে। এরপর চারপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জাকির হোসেন এর কাছে আগুন লাগার সূত্রপাত জানতে চাইলে সে বলেন আমি গত ২৩ তারিখ ভোলা সদর মডেল থানার সার্কেল এসপি মিজানুর রহমান এর কাছে আমার প্রতিবেশি আবু সালেম, ফিরজ,লিটন,কবির এর সাথে মন্নান মিস্ত্রির জমির বিরোধের সালিশে উভয় পক্ষের সাক্ষী দিতে যাই এবং সত্য কথা বলায় আবু সালেম হেরে যায়।

তার পরিপেক্ষিতে আজ আমার গোয়াল ঘরে ও খরের গাদায় আগুন দেয় তারা।এ বিষয়ে মামলার কথা জানতে চাইলে জাকির হোসেন মিঝি বলেন ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD