ভোলায় ছদ্মবেশে জলদস্যু ধরলেন ওসি Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় ছদ্মবেশে জলদস্যু ধরলেন ওসি

ভোলায় ছদ্মবেশে জলদস্যু ধরলেন ওসি

ভোলায় ছদ্মবেশে জলদস্যু ধরলেন ওসি




ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে ক্রেতা ও হুজুরি বেশ ধরে হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনীর দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত জলদস্যুরা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দিন মাইজছড়া গ্রামের মো. ইসমাইল হোসেন বেচু (২১) ও একই এলাকার মো. নাহিদ হোসেন হৃদয়।

 

 

বুধবার (০২ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে ছদ্মবেশে প্রযুক্তি ব্যবহার করে তমরুদ্দিন বাজার থেকে এদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার (০৩ মার্চ) এদের মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

 

জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে মাছধরার সময় সাতটি ট্রলারে হামলা চালায় জলদস্যুরা। এ সময় তারা একটি ট্রলারসহ সাত জেলেকে অপহরণ করে হাতিয়ার চরচেঙ্গার গহিন বনে নিয়ে যায়। ২৪ ঘণ্টা পর দুই লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে জেলেদের ছেড়ে দেওয়া হয়।

 

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ জানান, ছদ্মবেশে প্রযুক্তি ব্যবহার করে হাতিয়া উপজেলার তমরুদ্দিন এলাকা থেকে দুই জলদস্যুকে আটক করা হয়েছে। জলদস্যুদের মোবাইল থেকে মুক্তিপণের ৩০ হাজার টাকা উদ্ধার প্রক্রিয়াধীন রয়েছে। জলদস্যুদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD