ভোলায় করোনা ভাইরাস প্রতিরোধে নতুন নির্দেশনা Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় করোনা ভাইরাস প্রতিরোধে নতুন নির্দেশনা

ভোলায় করোনা ভাইরাস প্রতিরোধে নতুন নির্দেশনা




ভোলা প্রতিনিধি॥ করোনা ভাইরাস প্রতিরোধে ভোলায় ওষুধ, কাঁচাবাজার ও মুদি দোকান ছাড়া সব ধরনের দোকান পাট বন্ধ করে দেয়া হয়েছে গত ২৫ মার্চ বুধবার থেকে। নতুন করে শুক্রবার (২৭ মার্চ) থেকে বিকেল ৫টার পর শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া কোনো দোকান খোলা থাকবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

 

ভোলার জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক জানান, করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম বন্ধ করতে শুক্রবার থেকে প্রতিদিনই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুদি দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। তবে ওষুধের দোকান সব সময়ই খোলা থাকবে। ওই সময় মানুষ ওষুধ ক্রয় ও হাসপাতালের যাওয়া ছাড়া ঘর থেকে বের হতে পারবে না।

 

তিনি আরও জানান, ইতোমধ্যে ভোলার সকল গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। তবে রিকশা চলাচল করবে। কিন্তু একটি রিকশায় একজনের বেশি যাত্রী নিয়ে চলাচল করতে পারবে না। বিনাকারণে কোনো মানুষ যাতে ঘর থেকে না বের হয় সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও নৌ বাহিনী কাজ করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD