ভোলায় অসহায় পরিবারের উপর হামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় অসহায় পরিবারের উপর হামলা

ভোলায় অসহায় পরিবারের উপর হামলা

ভোলায় অসহায় পরিবারের উপর হামলা




নিজস্ব প্রতিনিধি॥ ছেলে পুলিশ কনস্টেবল। এমন প্রভাব খাটিয়ে ৬০ বছরের পৈত্রিক বাড়ি থেকে এক অসহায় পরিবারকে উৎখাতের জন্য হামলা চালিয়ে মারধর করার অভিযোগ উঠেছে আমিন কাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

 

 

রোববার ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্রামের বাসিন্দা মনিন্দ্র চন্দ্র শীলের পরিবারের ওপর এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত মনিন্দ্র শীলের স্ত্রী ঊষা রানী শীল ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 

 

 

মনিন্দ্র চন্দ্রের ভাই রাখাল চন্দ্র জানান, বেশ কয়েক বছর ধরেই ওই এলাকা থেকে চলে গিয়ে অন্যত্র বাড়ি করতে হুমকি দিয়ে আসছে রুহুল আমিন কাজী ও তার ছেলেরা। আজ রোববার আমিন কাজির নেতৃত্বে ছেলে আনোয়ার হোসেন, অপর ছেলে পুলিশ কনস্টেবল আজগর ও পুলিশ কনস্টেবল মিজানুর রহমান মিজু বহিরাগতদের নিয়ে জোরপূর্বক গাছ কাটতে শুরু করে। এতে বাঁধা দিলে তারা মনিন্দ্র চন্দ্র শীলের ওপর হামলা করে।

 

 

মনিন্দ্রকে মারধরের দৃশ্য দেখে ছুটে যান স্ত্রী উষা রাণী। এ সময় তাকেও বেদম প্রহার করা হয়। এ ঘটনায় আহত উষা রানী শীল ভোলা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকালীন মনিন্দ্র শীলদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য হুমকি দেয় প্রভাবশালী ওই পরিবার। এমনটাই জানালেন রাখাল চন্দ্র।

 

 

এলাকার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম মাস্টার জানান, রুহুল আমিন কাজীর পরিবারের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। মনিন্দ্র চন্দ্রের বাড়ির জমি তাদের বলে দাবি করছে।

 

 

তবে ইউপি চেয়ারম্যান জানান, তিনি ওই এলাকায় বাড়ি করার অনেক আগেই মনিন্দ্র চন্দ্র শীলদের বসবাস। রুহুল আমিন কাজী অনেক পরে মনিন্দ্রদের বাড়ির পাশে জমি কিনে বাড়ি করে।

 

 

অপরদিকে রুহুল আমিন কাজির ছেলেরা দাবি করেন, তারা কোন হামলা করেননি।

 

 

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভেলুমিয়া পুলিশ ফাঁড়িকে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD