ভূমিকম্পে ঢাকায় নিহত ৩: নিহতদের মাঝে শিশু ও মেডিকেল শিক্ষার্থী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভূমিকম্পে ঢাকায় নিহত ৩: নিহতদের মাঝে শিশু ও মেডিকেল শিক্ষার্থী

ভূমিকম্পে ঢাকায় নিহত ৩: নিহতদের মাঝে শিশু ও মেডিকেল শিক্ষার্থী




ডেস্ক রিপোর্ট ॥ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে সারা দেশে অনুভূত ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার কসাইটুলীতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে অন্তত তিনজন পথচারী নিহত হয়েছেন। গুরুতর আহত আরও একজন মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন জানান, রেলিং ভেঙে নিচে পড়ে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। হাসপাতালের সূত্র জানায়, নিহতদের একজন শিশু এবং আরেকজন ওই মেডিকেল কলেজের ৫২ ব্যাচের শিক্ষার্থী রাফিউল।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ভেঙে পড়া রেলিংয়ের নিচে পড়ে রক্তাক্ত অবস্থায় দুমড়ে-মুচড়ে থাকা দেহ উদ্ধার করছেন আশপাশের লোকজন। একজনের মুখমণ্ডল ও মাথা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এবং রিখটার স্কেলে এর মাত্রা ৫.৭। ভূমিকম্পটি মধ্যম মাত্রার হলেও ঘনবসতিপূর্ণ ও নড়বড়ে ভবন এলাকায় এর প্রভাব মারাত্মক হয়।

ঢাকার বাইরে গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, জামালপুর, যশোর, রংপুর, কুমিল্লা, বাগেরহাটসহ বহু জেলায় ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে বলে সময় সংবাদরের প্রতিনিধিরা জানিয়েছেন।

এ ভূমিকম্প ভারত ও পাকিস্তানেও অনুভূত হয়েছে। এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকায় ভবনগুলো দুলে ওঠে।

ঢাকার বাসিন্দা আফরোজা খানম লাকি ও সুশান্ত দাস জানান, ভবন দুলতে থাকা এবং বৈদ্যুতিক খুঁটি নড়তে দেখে তাঁরা আতঙ্কে ভবন ছেড়ে নেমে আসেন।

কর্তৃপক্ষ ভবনগুলোর ঝুঁকি মূল্যায়নে বিশেষ জরুরি টিম পাঠিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD