ভার্চুয়াল টকশোতে তোফায়েল আহমেদ কে নিয়ে মানহানিকর বক্তব্যে !! ইলিশায় প্রতিবাদ সভা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভার্চুয়াল টকশোতে তোফায়েল আহমেদ কে নিয়ে মানহানিকর বক্তব্যে !! ইলিশায় প্রতিবাদ সভা

ভার্চুয়াল টকশোতে তোফায়েল আহমেদ কে নিয়ে মানহানিকর বক্তব্যে !! ইলিশায় প্রতিবাদ সভা

ভার্চুয়াল টকশোতে তোফায়েল আহমেদ কে নিয়ে মানহানিকর বক্তব্যে !! ইলিশায় প্রতিবাদ সভা




ভোলা প্রতিনিধি।। ভোলা ১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহম্মেদ সহ ভোলা জেলা শাখার জেলা কমিটি ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ নিয়ে অনলাইন নিউজ পোর্টাল ফ্রিডম নিউজ-৭১ ডটকম লাইভ ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে ভোলা জেলা আ.লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা অসত্য বানোয়াট মানহানিকর বিভ্রান্তকর ও ভিত্তিহীন বক্তবের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার( ১৪জুলাই) বিকেলে সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন পরিষদে বাংলাদেশে আ.লীগ ২নং ইলিশা ইউনিয়ন শাখার উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

 

ইউনিয়ন আওয়ামীলীগ এর সিনিয়র সহ সভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাঈন আহমেদ হাছান মিয়া, সহ-সভাপতি হোসেন মিয়া, সাধারণ সম্পাদক হোসেন শহীদ সরোয়ারর্দী মাষ্টার সহ ইউনিয়ন ইউপি সদস্য ও অন্যান্য নেতাকর্মীরা।

 

 

সভায় বক্তৃতারা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ভোলার প্রাণ পুরুষ কিংবদন্তী নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ ও জেলা উপজেলা কমিটির নেতৃবৃন্দ কে নিয়ে জেলা আ.লীগের জনবিচ্ছিন্ন সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা অনলাইন নিউজ পোর্টাল ফ্রিডম নিউজ ৭১ ডটকম লাইভ ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে যে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছে তা সত্যই কষ্টকর ও বেদনাদায়ক। একজন কিংবদন্তি নেতাকে নিয়ে একজন জেলা আ.লীগ সভাপতির এমন মানহানিকর বক্তব্য কখনোই মেনে নেওয়া যায়না।

 

 

সভায় বক্তৃরা ক্ষুব্ধ হয়ে জেলা আ.লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লাকে ক্ষমা চাইতে হুঁশিয়ারি দেন।
ক্ষমা না চাইলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান বক্তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD