ব্যাংক কর্মকর্তাসহ ভোলায় আরও ছয় জনের করোনা শনাক্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




ব্যাংক কর্মকর্তাসহ ভোলায় আরও ছয় জনের করোনা শনাক্ত

ব্যাংক কর্মকর্তাসহ ভোলায় আরও ছয় জনের করোনা শনাক্ত




ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর ও মনপুরা উপজেলায় ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ছয় জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ভোলা সদর উপজেলায় চার জন ও মনপুরা উপজেলায় দুই জন।

শনিবার (১৬ মে) রাত সাড়ে নয় টার দিকে সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এতথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এনিয়ে ভোলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।

সিভিল সার্জন জানান, ভোলা সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে কাজী ফার্ম ইন্ডাস্ট্রিজে কর্মরত দুই জন, সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় একজন ও একজন ব্যাংক কর্মকর্তা শহরের পুরাতন যুগীরঘোল এলাকার বাসিন্দা। তাদের শারীরিক অবস্থা বুঝে স্বাস্থ্য বিভাগ পরবর্তী পদক্ষেপ নিবে বলেও জানান তিনি।

অপরদিকে মনপুরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ জানান, মনপুরায় আক্রান্তদের মধ্যে একজন দক্ষিণ সাকুচিয়া ও অপরজন হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা। আক্রান্ত এই দুই ব্যক্তিকে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হবে বলেও জানান তিনি। মনপুরায় আক্রান্ত দুই জনই ঢাকা ফেরত। তাদের মধ্যে একজন আশুলিয়া গার্মেন্টস কর্মী ও অপরজন সদরঘাটে আলুর আড়তের কর্মচারী।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ভোলায় এ পর্যন্ত ৯৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে শনিবার পর্যন্ত ৭১৩ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৬ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। পাঁচ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকীরা চিকিৎসাধীন রয়েছেন।

ভোলায় এ পর্যন্ত ২১৯৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছে ৩৮৩ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD