বেতাগীতে সড়ক যেন ধানের মাঠ! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বেতাগীতে সড়ক যেন ধানের মাঠ!

বেতাগীতে সড়ক যেন ধানের মাঠ!

বেতাগীতে সড়ক যেন ধানের মাঠ!




বেতাগী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কাটাখালী খালের উত্তর পাড়ের সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ এক যুগ ধরে সংস্কারের অভাবে কাটাখালী ও বাসন্ডা গ্রামের দুই হাজার মানুষের বর্ষাকালে দুর্ভোগ চরমে।

 

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের মধ্যে দিয়ে ৩নম্বর ওয়ার্ডের গোয়ালবাড়ি পর্যন্ত এক কিলোমিটার পর্যন্ত কাঁচা সংযোগ সড়ক রয়েছে। সংযোগ সড়কটি দিয়ে প্রতিদিন দুই হাজার লোকের চলাচল। দীর্ঘ একযুগেও সড়কটি সংস্কার করা হয়নি। বর্ষাকাল এলেই সড়কটি পরিণত হয় কাদায়। বর্তমানে বৃষ্টির পানিতে সড়কটি কাদা হয়ে ধানের ফসলের মাঠে পরিণত হয়েছে। সড়কটি অতি দ্রুত সংস্কারের দাবি জানায় স্থানীয়রা।

 

 

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. জামাল জোমাদ্দার বলেন, ইতোমধ্যে সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থের চাহিদাপত্র পাঠানো হয়েছে।

 

 

হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান বলেন, অতি শিগগিরই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে এ সড়কটি সংস্কার করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD