বেতাগীতে এক ইউনিয়নে ৩ সেতুই নড়বড়ে! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বেতাগীতে এক ইউনিয়নে ৩ সেতুই নড়বড়ে!

বেতাগীতে এক ইউনিয়নে ৩ সেতুই নড়বড়ে!

বেতাগীতে এক ইউনিয়নে ৩ সেতুই নড়বড়ে!




বেতাগী প্রতিনিধি॥ বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের তিনটি সেতু নড়বড়ে। জনগুরুত্বপূর্ণ সেতু তিনটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ।

 

 

জানা গেছে, পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার বিভাগের সড়ক ও জনপদ বিভাগ ২০০০ সালের পরে বিভিন্ন সময় উপজেলার মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া, মাধ্যমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় তিনটি সেতু নির্মাণ করে। এসব সেতু দিয়ে ইউনিয়নের প্রায় ৫ হাজারের বেশি মানুষ আসা-যাওয়া করে। বর্তমানে সেতুর মধ্যভাগের কংক্রিটের তৈরি পাটাতন ধসে গেছে। পাশের লোহার এঙ্গেলগুলোতে মরিচা পড়েছে। এতে ভারি কোনো যানবাহন চলাচল করছে না।

 

 

মোকামিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা বাবুল মৃধা বলেন, এ এলাকার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ সেতুগুলো দ্রুত সংস্কার করা দরকার।

 

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী জালাল আহমেদ মুঠোফোনে বলেন, এ সেতু তিনটি খুবই নড়বড়ে। ইতোমধ্যে এগুলো পুনঃনির্মাণের তালিকা প্রেরণ করা হয়েছে।

 

 

উপজেলা প্রকৌশলী শিপল কর্মকার বলেন, উপজেলায় এ ধরনের একাধিক সেতুর নকশা ও ডিজাইন অর্থ বরাদ্দের জন্য তালিকা করে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে এগুলো পুনঃনির্মাণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD