বেতাগীতে অজ্ঞাত যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বেতাগীতে অজ্ঞাত যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার

বেতাগীতে অজ্ঞাত যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার




বরগুনা প্রতিনিধি ॥ বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের কিসমত করুনা গ্রামে এক মাথাবিহীন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে বেতাগী থানা পুলিশ। শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ও অজ্ঞাত থাকার কারনে পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এস আই আমিনুল ইসলাম। আজ সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে রাত ৯ টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে পুলিশের ধারণা। বেতাগী থানা পুলিশের সাথে ঘটনাস্থলে পৌছালে দেখা যায়, কিসমত করুনা গ্রামের সিকদার বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তার উপর খালের পাশে নিথর মাথাবিহীন রক্তমাখা দেহটি পরে আছে।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, বেতাগী সদও ইউনিয়ন চেয়ারম্যান মো: নজরুল ইসলাম,ইউ পি সদস্য মো: ওয়ারেজ আলী জোমাদ্দার ও স্থানীয় বাসিন্দা মো: আবদুস সালাম,মো: নান্টু খা,এবং ঘটনাস্থলের নিকটস্থ মজনু সিকদার প্রমূখ। বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান মিয়া বলেন, উল্লেখিত ইউনিয়ন চেয়ারম্যান মো: নজরুল ইসলামের নিকট খবর পেয়ে থানার নাইট টিম নিয়ে রাত ১০ টা নাগাত ঘটনাস্থলে পৌছাই।

শরীর থেকে বিচ্ছিন্ন মাথা অজ্ঞাত থাাকার কারনে এখনো পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নি তবে শারিরিক গঠনের ভিত্তিতে বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে হতে পারে বলে অনুমান করা যাচ্ছে। আরো বলেন, ইতোমধ্যে বরগুনা সহকারি পুলিশ সুপার মহোদ্বয় ঘটনাস্থলে এসেছিল এবং তার নির্দেশনুযায়ী সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একইসাথে মামলা রেকর্ড করা হয়েছে। তবে এখনো লাশের ঠিকানা সনাক্ত করা সম্ভব হয় নি। তবে লাশের ঠিকানা সনাক্তকরণে সব ধরণের প্রচেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD