বিলবোর্ড-পোস্টার-ফেস্টুন সরাতে ৪৮ ঘন্টার কঠোর নির্দেশনা ইসির Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিলবোর্ড-পোস্টার-ফেস্টুন সরাতে ৪৮ ঘন্টার কঠোর নির্দেশনা ইসির

বিলবোর্ড-পোস্টার-ফেস্টুন সরাতে ৪৮ ঘন্টার কঠোর নির্দেশনা ইসির




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঘোষিত তফসিলে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন আগাম প্রচারণা সামগ্রী অপসারণের কড়া নির্দেশনা জারি করেছে। এ পর্যন্ত যেসব সম্ভাব্য প্রার্থী ব্যানার, বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন, তোরণ, প্যান্ডেল বা আলোকসজ্জা স্থাপন করেছেন, তা ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে অপসারণ করতে হবে।

এ বিষয়ে গত ১০ ডিসেম্বর নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্থানীয় সরকার বিভাগের সচিবকে নির্দেশনা বাস্তবায়নের জন্য অফিসিয়াল চিঠি দেন। চিঠিতে বলা হয়, নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর কোনো প্রকার প্রচারণা সামগ্রী রাখা যাবে না। সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে অপসারণ তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি জানায়, আগাম প্রচারণা নির্বাচনী সমতার পরিবেশ নষ্ট করে। তাই সময়মতো প্রচারণা সামগ্রী না সরালে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “১৩ ডিসেম্বরের পর কোনো প্রচারণা সামগ্রী পাওয়া গেলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।”

তফসিল ঘোষণার পর দেশজুড়ে নির্বাচনী উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে এবং সম্ভাব্য প্রার্থীরা বিধি মেনে প্রস্তুতি নিচ্ছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD