বিচার বিভাগের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিচার বিভাগের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বিচার বিভাগের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী




ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন।

শপথ অনুষ্ঠানের আগে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন এবং শপথের দিন থেকেই এ নিয়োগ কার্যকর হবে।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আইনাঙ্গনে দীর্ঘ প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিচারক। তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। দুই বছর পর ১৯৮৭ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। বিচারক হিসেবে তার যাত্রা শুরু হয় ২০০৩ সালের ২৭ আগস্ট, যখন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে তিনি স্থায়ী বিচারপতির দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ১২ আগস্ট তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেখান থেকে তিনি প্রধান বিচারপতির দায়িত্বে আসীন হলেন।

শিক্ষাগত দিক থেকেও তিনি সুপ্রতিষ্ঠিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জনের পর তিনি যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। তার এই অভিজ্ঞতা ও যোগ্যতা দেশের বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD