বিএনপির রাজনীতি করার অধিকার নেই: বরিশালে প্রধানমন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিএনপির রাজনীতি করার অধিকার নেই: বরিশালে প্রধানমন্ত্রী

বিএনপির রাজনীতি করার অধিকার নেই: বরিশালে প্রধানমন্ত্রী




নিজস্ব প্রতিবেদক : আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির রাজনীতি করার অধিকার নেই। কারণ, মানুষের কল্যাণ না করে তারা রাজনীতির নামে মানুষ পোড়ায়। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের বাংলাদেশের এত উন্নয়ন হয়েছে। তাই নৌকায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন আপনারা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, একসময় বরিশাল বিভাগই ছিল অন্ধকারে, আওয়ামী লীগ এসে আলো জ্বেলেছে। আজকে দেশ সত্যিই বদলে গেছে। ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা হবে। যখন আমরা দেশের উন্নয়নে কাজ করি তখন বিএনপি জামায়াত আগুন দেয়।

শেখ হাসিনা বলেন, বিএনপির অপশাসনের বিরুদ্ধে ২০০৮ সালে এ দেশের মানুষ ভোট দিয়েছিল আওয়ামী লীগকে। বাংলাদেশ এখন বদলে যাওয়া দেশ। সকল ক্ষেত্রে এগিয়ে গেছে দেশের মানুষ।

তিনি আরও বলেন, শিল্পায়নের জন্য ভোলার গ্যাস ঢাকা মতো বরিশালেও আনা হবে।সারাবিশ্বকে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু করে দিয়েছি। বিনা পয়সায় শিক্ষার্থীদের বই দেয়ার উদ্যোগ নেয় আওয়ামী লীগ। বরিশালে নৌঘাটি করেছি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করেছি। মসজিদ-মাদ্রাসার উন্নয়ন করেছি। বরিশালেও মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। এ বিভাগের কেউ ভূমিহীন থাকলে তাকে বিনা পয়সার ঘর করে জীবন-জীবিকার ব্যবস্থা করবো। কোনো মানুষ পিছিয়ে থাকবে না। সে লক্ষ্যে আমরা কাজ করছি।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD