বাড়ি ফেরা হলো না ভোলার শাকিলের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাড়ি ফেরা হলো না ভোলার শাকিলের

বাড়ি ফেরা হলো না ভোলার শাকিলের




ভোলা প্রতিনিধি॥  ভোলার দৌলতখান উপজেলায় মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়ে মো. শাকিল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বক্সখালী সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শাকিল বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামের মো. তাজুল খানের ছেলে। এ ঘটনায় আহত অন্য বন্ধুকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শাকিল মোটরসাইকেলে তার এক বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়। ভোলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে দুপুরের দিকে বাড়ির উদ্দেশে রওনা হয়। পরে দৌলতখান উপজেলার বক্সখালী ব্রিজ সংলগ্ল এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি সুপারি বাগানের ভেতরে ঢুকে যায়। এতে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা দুজনই ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। আহত অন্য বন্ধুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে দৌলতখান খানার ওসি মো. এনায়েত হোসেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD