বাস মালিককে মারধর, বরিশাল থেকে ১০ রুটে বাস চলাচল বন্ধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাস মালিককে মারধর, বরিশাল থেকে ১০ রুটে বাস চলাচল বন্ধ

বাস মালিককে মারধর, বরিশাল থেকে ১০ রুটে বাস চলাচল বন্ধ

বাস মালিককে মারধর, বরিশাল থেকে ১০ রুটে বাস চলাচল বন্ধ




নিজস্ব প্রতিবেদক॥ বাস মালিকের উপর থ্রি হুইলার (মাহিন্দ্রা) শ্রমিকদের হামলার জের ধরে বরিশাল-খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠি জেলা বাস মালিক সমিতি। মঙ্গলবার সকাল ১০টার পর থেকে তারা বাস চলাচল বন্ধ করে দেয়। এর আগে ঝালকাঠী-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুলকে মারধর করে মাহিন্দ্রা শ্রমিকরা।

 

 

ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, বরিশাল-ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কে থ্রি-হুইলার যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও এই এই মহাসড়কে প্রতিনিয়ত থ্রি হুইলার যানবাহন চলছে।

 

 

মালিক সমিতি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েও তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বুধবার সকাল ৯টার দিকে ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুল আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা চলাচলে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাহিন্দ্রা চালকরা তাকে মারধর করে।

 

 

এ ঘটনার প্রতিবাদে ঝালকাঠি বাস টার্মিনালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি-বরিশাল, বাগেরহাট, পিরোজপুর, পাথরঘাটা, ভান্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া, আমুয়া এবং খুলনাসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

 

 

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, ঝালকাঠির বাস শ্রমিকরা ওই জেলার প্রবেশদ্বার বরিশাল নগরী সংলগ্ন রায়াপুর এলাকায় অবস্থান নিয়ে বরিশালের বাস ঝালকাঠিতে ঢুকতে দিচ্ছে না। যে কারণে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর ও খুলনা রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

 

 

এদিকে বাস বন্ধের কারণে দুর্ভোগে পড়েছেন এসব রুটে যাতায়াতকারী হাজারো যাত্রী। ছোট গাড়িতে উঠে গন্তব্যে যেতে চাইলেও বাস শ্রমিকরা তাতে বাঁধা দিচ্ছেন। এতে হতাশ হয়ে অনেকেই গন্তব্যে যেতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD