বাবুগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেয়ায় সংঘর্ষে বরের চাচা নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেয়ায় সংঘর্ষে বরের চাচা নিহত

বাবুগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেয়ায় সংঘর্ষে বরের চাচা নিহত

বাবুগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেয়ায় সংঘর্ষে বরের চাচা নিহত




বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রাফিয়াদী এলাকায় বৌভাত অনুষ্ঠানে মাংস কম দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরের চাচা আজাহার মীর (৬৫) নিহত হয়েছেন।

 

 

মঙ্গলবার বিকেলে সংঘর্ষে ৭ জন আহত হয়। ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করেছে পুলিশ। আজাহার মীর একই এলাকার মৌজে আলী মীরের ছেলে।

 

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাহিদ-বিন আলম জানান, দক্ষিণ রফিয়াদি গ্রামের মোতাহার মীরের ছেলে সজীব মীর ২ দিন পূর্বে বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে রুনা বেগমকে বিয়ে করেন। ওইদিন বরযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে রুনা বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি রাফিয়াদী নেয়া হয়।

 

 

মঙ্গলবার বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে কনে পক্ষের ৪৮ জন অতিথি অংশগ্রহণ করেন। খাবারের একপর্যায়ে মাংস কম দেয়াকে কেন্দ্র করে অতিথিদের সাথে বর পক্ষের লোকজনের বাদানুবাদ এবং হাতাহাতি হয়। পরবর্তীতে দুই পক্ষের হামলা সংঘর্ষের মধ্যে পড়ে বরের চাচা আজহার মীর আঘাতপ্রাপ্ত হয়ে নিহত হন।

 

 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কনে পক্ষের ১২ জনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD