বানারীপাড়ায় উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বানারীপাড়ায় উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন

বানারীপাড়ায় উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন

বানারীপাড়ায় উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন




বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়ায় উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির উপস্থিতিতে তাঁর আগৈলঝাড়া উপজেলার শেরালস্থ বাসভবনে বানারীপাড়া উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বানারীপাড়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

পরে ওই দিন সন্ধ্যায় বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী স্বাক্ষরিত এক পত্রে বানারীপাড়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরাকে সভাপতি ও সারা বুলু বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

 

 

নবঘোষিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি নাজনিন হক মিনু, শাহনাজ পারভীন,অধ্যাপিকা আনার কলি ঝুমুর,সন্ধ্যা রানী মিস্ত্রি ও শিউলি রহমান পুতুল,যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম ও মোসাম্মৎ সালমা, সাংগঠনিক সম্পাদক মুন্নী আক্তার, অপু হালদার ও পারভিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহানারা বেগম,দপ্তর সম্পাদক নাজনিন নাহার পলি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলো রানী বণিক ,আইন বিষয়ক সম্পাদক সাহিদা বেগম, তথ্য ও গবেষণা সম্পাদক সাফিয়া খানম, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইয়াসমিন সুলতানা এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক লীনা আক্তার।

 

 

এছাড়াও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবিনা আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে লিমা আক্তারের নাম ঘোষণা করা হয়। এদিকে নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD