বাকেরগঞ্জে খুন হওয়া পিতা-পুত্রের তিন ঘাতক কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাকেরগঞ্জে খুন হওয়া পিতা-পুত্রের তিন ঘাতক কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

বাকেরগঞ্জে খুন হওয়া পিতা-পুত্রের তিন ঘাতক কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

বাকেরগঞ্জে খুন হওয়া পিতা-পুত্রের তিন ঘাতক কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার




বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকা কবাই ইউনিয়নে নির্মমভাবে খুন হওয়া পিতা-পুত্রের তিন ঘাতক ঢাকার কেরানীগঞ্জ এলাকায় গ্রেপ্তার হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ট্রলারটি। রবিবার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় ৩ ঘাতককে গ্রেপ্তার করা হয়।

 

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত হেলাল উদ্দিন (৫৫) ও তার পুত্র ইয়াসিন হাওলাদারকে (২০) পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাড়িতে শনিবার রাত ১২টায় দাফন করা হয়। উপর্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে হতদরিদ্র এ পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

 

 

গ্রেপ্তার হওয়া তিনজন হচ্ছে বাদল হাওলাদার (৩২), সানি হাওলাদার (১৬) ও শাহিন খান (২২)। তাদের সকলের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামে। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ কেরানীগঞ্জে তিনজন গ্রেপ্তার হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা খুনের সঙ্গে জড়িত কি-না তার খোঁজখবর নিচ্ছেন।

 

কেরানীগঞ্জ থানায় উপস্থিত অ্যাডভোকেট আল আমিন রিজভী জানান, ওই তিনজন ছিনতাই করা ট্রলারটি বিক্রির জন্য কেরানীগঞ্জ গিয়েছিল। ট্রলার ছিনতাইয়ের জন্য তারা পিতা-পুত্রকে খুন করার কথা স্বীকার করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD