বাউফলে সেই কিশোরী সংসার করতে পারলেন না একদিনও Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে সেই কিশোরী সংসার করতে পারলেন না একদিনও

বাউফলে সেই কিশোরী সংসার করতে পারলেন না একদিনও

বাউফলে সেই কিশোরী সংসার করতে পারলেন না একদিনও




আমজাদ হোসেন , বাউফল প্রতিনিধি॥ নানা নাটকীয়তা শেষে প্রেমিক রমজানকে কাছে পেলেন নাজনীন আক্তার নছিমন। স্বপ্ন ছিল তার সঙ্গেই আমৃত্যু কাটিয়ে দেবেন। ভাগাভাগি করে নেবেন সুখ-দুঃখ। কিন্তু নাজনীনের সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। নব এ দম্পতির বাধা হয়ে দাঁড়ালো বয়স। তাই বিয়ের পর তাদের আলাদা করে দিয়েছে পুলিশ। পরিণত বয়স না হওয়া পর্যন্ত আলাদাই থাকতে হবে রমজান-নাজনীনকে।

 

 

সোমবার বিকেলে নাজনীনকে বাবার বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। এর আগে শনিবার রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের সেই সমালোচিত চেয়ারম্যান শাহিন হাওলাদারকে তালাক দেন কিশোরী নাজনীন। পরে তাকে রমজানের মামাতো ভাই পলাশের জিম্মায় দেওয়া হয়।

 

 

এরপর সোমবার বিকেলে পলাশের বাড়ি থেকে নাজনীনকে চুনারপুলে বাবার বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। এর মধ্যে দুদিন রমজান ও নাজনীন একই ছাদের নিচে ছিলেন। রোববার সকালে ধর্মীয় রীতি মেনে তাদের বিয়ে হয়।

 

 

এদিকে, নাজনীন চলে যাওয়ার পর বাবা-মা হারা এতিম রমজানের বুকফাটা আর্তনাদ শুনে যে কারো চোখে পানি চলে আসে। নাজনীনের সঙ্গে শুক্রবার চেয়ারম্যান শাহিনের বিয়ে হওয়ার পর রমজান আত্মহত্যার চেষ্টা চালান। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ভাগ্যক্রমে রমজান সেদিন বেঁচে গেলেন। কিন্তু আগামী দিনগুলো নিয়ে শঙ্কিত তার বড় ভাই হাফেজ ইমরান।

 

 

ইমরান জানান, নাজনীন তার বাবার বাড়ি চলে যাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন রমজান। সারাদিন আর্তনাদ করছেন। সোমবার রাত নির্ঘুম কাটিয়েছেন। নিজের হাত ও শরীরের বিভিন্ন জায়গা ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করছেন। এদিকে নাজনীনের অবস্থা জানতে বাবা নজরুল ইসলামের কাছে কল দিলেও মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

 

 

নাজনীনের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রমজানকে ছেড়ে চলে আসার পর নাজনীনও ভালো নেই। খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন। একদিকে বাবা-মা হারা এতিম রমজান, অপরদিকে সৎ মায়ের ঘরে নাজনীন। কী লেখা আছে এ কিশোর-কিশোরীর কপালে? এ নিয়ে এলাকাবাসীও চিন্তিত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD