বাউফলে যুবককে ১০১ কলস পানি ঢেলে গোসল,কিন্তু কেনাে ? Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে যুবককে ১০১ কলস পানি ঢেলে গোসল,কিন্তু কেনাে ?

বাউফলে যুবককে ১০১ কলস পানি ঢেলে গোসল,কিন্তু কেনাে ?

বাউফলে যুবককে ১০১ কলস পানি ঢেলে গোসল,কিন্তু কেনাে ?




বাউফল প্রতিনিধি॥ বাউফলে কথিত পীরের নির্দেশে টাকা চুরিতে জড়িত সন্দেহে এতিম যুবককে ১০১ কলস পানি ঢেলে গোসল করানো হয়েছে। এছাড়াও চেতনা নাশক দ্রব্যে মেশানো রুটি পড়া খাওয়ানো হয়েছে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় যুবককে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার শিকার যুবক হলো- বাউফল পৌর শহরের ৭ নং ওয়ার্ডের মৃত কবির হোসেনের ছেলে মনিরুল ইসলাম নামের (২৫)।

 

তার স্ত্রী খালেদা বেগম সাংবাদিকদের বলেন, সম্প্রতি একই এলাকার আমির হোসেন খানের বাসা থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা চুরি হয়। আমির হোসেন খান ফরিদপুরের এক কথিত পীরের কাছ থেকে রুটি পড়া এনে চোর সন্দেহে তার স্বামী মনিরুল ইসলামকে খাওয়ায়। এর কিছু সময় পর তার স্বামী অসুস্থ হয়ে পড়ে। তখন আমির হোসেন খান কথিত ওই পীরের মোবাইল নম্বরে ফোন করে বিষয়টি জানায়। তখন ওই পীরের নিদের্শ অনুযায়ী তার স্বামীকে বুধবার সকালে পুকুর ঘাটে নিয়ে ১০১ কলস পানি ঢেলে গোসল করানো হয়। এক পর্যায়ে মনিরুল অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, ‘মনিরুল ইসলামকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়েছে। ওই অবস্থায় তার শরীরে একাধিকবার পানি দেয়ায় তিনি আরও অসুস্থ হয়ে যান। তার অবস্থা খারাপ হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তার স্বজনদের পরামর্শ দেয়া হয়।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত ( বৃহস্পতিবার সন্ধ্যা) মনিরুল ইসলামের জ্ঞান ফিরেনি।

 

এদিকে স্থানীয় কয়েক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমির আলী খানের সঙ্গে জমি নিয়ে মনিরুল ইসলামদের দীর্ঘ বছর ধরে বিরোধ রয়েছে। এর জের ধরে মনিরকে শায়েস্তা করতে টাকা চুরির নাটক সাজিয়ে খাবারের সঙ্গে পয়জন মিলিয়ে তাকে মেরে ফেলার চেষ্ট করা হয়েছে।’ মনিরের পরিবারে তার স্ত্রী ও নাবালক দুইটি সন্তান ছাড়া আর কেউ নেই।

 

এ ব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি জানার পরে আমি হাসপাতালে পুলিশ পাঠিয়ে ছিলাম। ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD