বাংলাদেশের ইস্যুতে আইসিসির সঙ্গে তিন শর্তে সমঝোতা চায় পিসিবি Latest Update News of Bangladesh

রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাংলাদেশের ইস্যুতে আইসিসির সঙ্গে তিন শর্তে সমঝোতা চায় পিসিবি

বাংলাদেশের ইস্যুতে আইসিসির সঙ্গে তিন শর্তে সমঝোতা চায় পিসিবি




স্পোর্টস ডেস্ক ॥ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তৈরি হওয়া জটিলতা নিরসনে আইসিসির সঙ্গে সমঝোতায় যেতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারত ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিলেও এর বিনিময়ে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে পিসিবি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি সামনে আসে। এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পিসিবি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি দাবি তোলে।

পিসিবির দাবির মধ্যে রয়েছে—বাংলাদেশকে বাড়তি ক্ষতিপূরণ প্রদান, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও অংশগ্রহণ ফি নিশ্চিত করা এবং ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের অধিকার দেওয়া। পিসিবির মতে, এসব দাবির মাধ্যমে বাংলাদেশের প্রতি হওয়া ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দেওয়া সম্ভব।

সূত্র জানায়, পিসিবির ভেতরে মতভেদ রয়েছে। বোর্ডের কয়েকজন কর্মকর্তা আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে সম্মত হলেও চেয়ারম্যান মহসিন নকভি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে অনড়। তিনি বিষয়টি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পুনরায় আলোচনা করবেন।

এর আগে নিরাপত্তার অজুহাতে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। তবে আইসিসির ভাষ্য ছিল, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো নিরাপত্তা হুমকি নেই। এই সিদ্ধান্তের পর পাকিস্তান প্রকাশ্যে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ও অন্যান্য কর্মকর্তারা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা করেন। আইসিসির পক্ষ থেকে ‘ফোর্স মাজ্যুর’ ধারা প্রয়োগের যৌক্তিকতা জানতে চাওয়ার পরই পিসিবির অবস্থানে নমনীয়তার ইঙ্গিত দেখা যায় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD