বাংলাদেশকে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাংলাদেশকে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশকে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সারা বাংলাদেশকে লকডাউন ও জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে এই পরামর্শ দিয়েছে সংস্থাটি।

শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে বৈঠকে এ পরামর্শ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাবলিক হেলথ ইমার্জেন্সি প্রধান ডা. ইআই সাক্কা হাম্মান, ইউএস সিডিসি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিহাল এ ফ্রাদমান প্রমুখ। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাঈদ খোকন।

এসময় সাঈদ খোকন বলেন, ঢাকা একটি জনবহুল শহর। বাংলাদেশও জনবহুল দেশ। কাজেই পুরো দেশ লকডাউন বা অবরোধ করা কঠিন হবে। এই ব্যাপারটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের বুঝিয়েছি। তারপরও দেশে জরুরি অবস্থা জারি বা কয়েকটি অঞ্চলে ভাগ করে সারাদেশ লকডাউন করা যায় কিনা সে ব্যাপারে তারা পরামর্শ দিয়েছেন। সাঈদ খোকন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন, বাংলাদেশে করোনাভাইরাস ভয়াবহ হতে পারে। তাই এখনই সর্বশক্তি দিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা।

এসময় ঢাকায় নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবাসিক প্রতিনিধি ড. বর্ধন জং রানা বলেন, আমরা এ বিষয়ে কোনও সিদ্ধান্ত দিতে পারি না। এটা রাষ্ট্রের বিষয়। আমরা শুধু পরামর্শ দিয়েছি। কারণ আমরা ধারণা করছি, বাংলাদেশে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরির সম্ভাবনা রয়েছে। এদিকে বৈঠকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আবদুল্লাহ বলেন, লকাডাউন করার সিদ্ধান্ত আমরা নিতে পারিনা। এটা সরকার বিবেচনা করবে। সরকার যদি মনে করে, তবে দেশের বৃহৎ স্বার্থে জরুরি অবস্থা বা লকডাউন করতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD