বরিশালে যৌতুকের দাবি মেটাতে না পারায় স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে যৌতুকের দাবি মেটাতে না পারায় স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন

বরিশালে যৌতুকের দাবি মেটাতে না পারায় স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে যৌতুকের দাবি মেটাতে না পারায় স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাদকাসক্ত স্বামী শাওন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সরদার পারা এলাকার বাসা থেকে শাওন সরদারকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পুলিশের উপ-পরিদর্শক সমীরন মন্ডল জানান, এ ঘটনায় স্ত্রী হ্যাপি বেগম বাদী হয়ে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে স্বামী শাওন সরদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

পুলিশ আরো জানায়, হ্যাপিকে মাসের পর মাস যৌতুকের দাবিতে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলো শাওন। নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য কয়েক দফায় স্বামীকে কয়েক লাখ টাকা এনে দেয় হ্যাপি।

সম্প্রতি ব্যবসার কথা বলে নতুন করে দশ লাখ টাকা দাবি করে শাওন। এই টাকা দিতে না পারায় হ্যাপিকে মারধর করে একপর্যায়ে গত শুক্রবার তার মাথার চুল ন্যাড়া করে দেয়া হয়। এরপর বাসা থেকেও তাকে তাড়িয়ে দেয়া হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শনিবার মামলা দায়ের করেন হ্যাপি। এর ভিত্তিতে অভিযান চালিয়ে শাওনকে গ্রেফতার করে পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD