বরিশালে দুই সাংবাদিককে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




বরিশালে দুই সাংবাদিককে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার

বরিশালে দুই সাংবাদিককে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার




এইচ.এম হেলাল ॥ বরিশালের নগরের কোর্ট কম্পাউন্ডে দুই সাংবাদিককে মারধর এবং তাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো: আলমাসকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ২৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে এবং পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ ২৮ মার্চ গভীর রাতে বান্দ রোড থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আলমাসকে আদালতে পাঠানো হবে এবং বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুই সাংবাদিক এন আমিন রাসেল ও মনিরুজ্জামানের ওপর হামলার ঘটনায় আলমাসসহ আরও ১৩ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ১০ জন অজ্ঞাত আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত হয়েছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আরও অভিযানে বাকিদের গ্রেফতার করা হবে।

জানা গেছে, গত ২৭ মার্চ বরিশাল আদালত প্রাঙ্গনে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে ২০-২৫ জন লোক ফটো সাংবাদিক এন আমিন রাসেল এবং মনিরুজ্জামানকে পেশাগত দায়িত্ব পালনের সময় মারধর করে। তাদের ক্যামেরা, দুটি মোবাইল ভাঙচুর করা এবং নগদ টাকা পয়সা লুট করে নেওয়া হয়। এছাড়া সাংবাদিকদের একটি মোটরসাইকেলও আদালতের প্রধান ফটকে পুড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ ১৩ জনকে নামধারি আসামী এবং ১০ জনকে অজ্ঞাত আসামী হিসেবে উল্লেখ করা হয়েছে।

বরিশালের সাংবাদিকদের ওপর এ ন্যাক্কারজনক হামলায় মহানগর বিএনপি, দক্ষিণ জেলা বিএনপি, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD