বরিশালে চার দিন বয়সী নবজাতককে শেবাচিমে রেখে গেলেন ‌'মা' Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন




বরিশালে চার দিন বয়সী নবজাতককে শেবাচিমে রেখে গেলেন ‌’মা’

বরিশালে চার দিন বয়সী নবজাতককে শেবাচিমে রেখে গেলেন ‌’মা’




নিজস্ব প্রতিবেদক: বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের নবজাতক ইউনিটে চার দিন বয়সী এক শিশুকে রেখে উধাও হয়ে গেছে মা। শিশুটির দায়িত্ব বর্তমানে সমাজসেবা অফিস নিয়েছে বলে জানা গেছে।হাসপাতাল সূত্র জানায়, ২১ মে মানসুরা নামের এক নারী গাইনি ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি মেয়ে সন্তান হয়। শিশুটি অসুস্থ থাকায় নবজাতক ইউনিটে নেওয়া হয়। এরপর থেকে মানসুরা উধাও।মা ও শিশু দুইজন দুই ওয়ার্ডে থাকায় মায়ের অবস্থান সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যায়নি। রবিবার মায়ের খোঁজ পড়লে বিষয়টি জানাজানি হয় এবং এই শিশুর মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

হাসপাতালের নবজাতক ইউনিটের ইনচার্জ মাহফুজা জানান, মানসুরা ভর্তির সময় গ্রামের বাড়ির ঠিকানা দিয়েছে বাবুগঞ্জের মীরগঞ্জ। ওই ঠিকানা সঠিক নয় বলে জানতে পেরেছে হাসপাতালের সমাজসেবা দপ্তর। সেখানে স্বামীর নাম উল্লেখ নেই। তবে মানসুরার বাবার নামের স্থানে লেখা আছে আহম্মেদ আলী।শিশুটিকে নিয়ে বিপাকে পড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করে। এই বিষয়ে সমাজসেবা কর্মকর্তা দিলরুবা আক্তার রইচি বলেন, ভর্তির কাগজে দেওয়া ঠিকানা ও মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। তাই শিশুটিকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ছোটমনি নিবাসে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD