বরিশালে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে ছুরিকাঘাত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




বরিশালে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে ছুরিকাঘাত

বরিশালে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে ছুরিকাঘাত




থানা প্রতিনিধি:কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বরিশালের গৌরনদীতে এক কলেজ ছাত্রীর গালে ক্ষুরাঘাত করেছে এক বখাটে যুবক। রক্তাক্ত যখম অবস্থায় ওই কলেজ ছাত্রীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় ৪ জনকে আসামী করে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের দুইজনকে গ্রেপ্তার করেছে।আহত কলেজ ছাত্রীর অভিযোগ ও মামলার এজাহার সূত্রে জানাগেছে, বাবা-মায়ের বিয়ে বিচ্ছেদের ফলে উপজেলার বোরাদী গরঙ্গল গ্রামে নানার বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল একই উপজেলার বদরপুর গ্রামের জসিম মৃধার মেয়ে কলেজ ছাত্রী খাদিজা আক্তার (১৮)। সম্প্রতি নাজিরপুর সংকরপাশা গ্রামের ইউনুস বেপারীর ছেলে বখাটে ফয়সাল বেপারী তাকে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ফয়সাল ক্ষিপ্ত হয়ে সোমবার রাত সাড়ে ৮টার খাদিজার নানার ঘরে ঢুকে জোরপূর্বক খাদিজাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় খাদিজা বাঁধা দিলে বখাটে ফয়সাল খাদিজার গালে ক্ষুরাঘাত করে দৌড়ে পালিয়ে যায়।পরে রক্তাক্ত যখম অবস্থায় স্বজনরা সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার ক্ষতস্থানে ১৪টি সেলাই লেগেছে।থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় কলেজ ছাত্রী খাদিজার মা হাচিনা বেগম বাদী হয়ে বখাটে ফয়সালসহ তার বাবা ইউনুস বেপারীর, মা কাজলী বেগম ও চাচা অসিম বেপারীকে আসামী করে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ফয়সালের বাবা ইউনুস বেপারী ও তার মাকে গ্রেপ্তার করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD