বরিশালে করোনা সংক্রামন এড়াতে সব যান্ত্রিক যান বন্ধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে করোনা সংক্রামন এড়াতে সব যান্ত্রিক যান বন্ধ

বরিশালে করোনা সংক্রামন এড়াতে সব যান্ত্রিক যান বন্ধ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা সংক্রামন এড়াতে লঞ্চ-বাসের পর এবার থ্রি হুইলার সহ সব ধরনের যান্ত্রিক যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বরিশালে। পায়ে চালিত কিছু সংখ্যক রিক্সা পাওয়া গেলেও ভাড়া দ্বিগুন থেকে চারগুন উঠেছে। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। তারা পায়ে হেটে দির্ঘ পথ যাত্রা করে গন্তব্যে যাচ্ছেন।

 

 

এদিকে সরকার সবাইকে নিজ নিজ বাসায় থাকতে বললেও বুধবার (২৫ মার্চ) অফিস-আদালত, ব্যাংক-বীমা ছিলো খোলা। তাই অফিসের এবং ব্যক্তিগত জরুরী প্রয়োজনে ঝুঁকিয়ে নিয়েই বাইরে বের হয়েছেন সাধারন মানুষ। বরিশালের জেলা প্রশাসক বলছেন, করোনা সংক্রামন এড়াতে সরকার সাধারন মানুষকে নিজ নিজ বাসায় থাকতে বলেছেন। এরপরও অনেক মানুষ অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছেন। আইন প্রয়োগ করে তাদের ঘরে থাকতে বাধ্য করার কথা বলেন তিনি।

 

 

বরিশাল থেকে স্থানীয় এবং দূরপাল্লার লঞ্চ-বাস বন্ধ করে দেয়া হয় গত মঙ্গলবার। তারপরও গতকাল বুধবার ঢাকা থেকে বাসে বরিশাল এসেছেন শত শত যাত্রী। তাদের বরিশাল নগরী থেকে দূরের একটি স্ট্যান্ডে নামিয়ে দেয়া হয়। কিন্তু বাস থেকে নেমে গন্তব্যে যাওয়ার জন্য কোন থ্রি হুইলা, অটোরিক্সা সহ অন্যান্য যানবাহন না পাওয়ায় বিপাকে পড়েন সাধারন যাত্রীরা। পায়ে চালিত কিছু সংখ্যক রিক্সা এবং ভাড়ায় চালিত মোটর সাইকেল থাকলেও ভাড়া দ্বিগুন থেকে চারগুন পর্যন্ত উঠছে। এ কারনে সবার পক্ষে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই দুর্ভোগ সহ্য করে পায়ে হেটে গন্তব্যে যাচ্ছেন সাধারন যাত্রীরা।

 

 

বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. এজাজ বলেন, সরকার সাময়িক সময়ের জন্য গনপরিবহন চলাচল নিষিদ্ধ করেছে। এই নির্দেশ বাস্তবায়নে কাজ করছেন তারা। রোগী এবং অতি জরুরী মানবিক প্রয়োজন ছাড়া কাউকে কোন যানবাহন ব্যবহারের সুযোগ দেয়া হচ্ছে না বলে তিনি জানান।

 

 

এদিকে করোনা সংক্রামন এড়াতে সবাইকে নিজ নিজ বাসায় অবস্থান এবং ওষুধ ও মুদী দোকান ছাড়া অন্যান্য দোকান বন্ধের নির্দেশ বরিশালে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। অনেকেই সরকারী নির্দেশ মেনে দোকান বন্ধ রেখেছেন। কেউ কেউ বাসায় অবস্থান করছেন। তারপরও অনেক স্থানে ওষুধ ও মুদী ছাড়া অন্যান্য দোকান খোলা রাখতে দেখা গেছে। অনেক মানুষকে দেখা গেছে রাস্তায়। তবে তারা প্রয়োজনের তাগিদে ঘরের বাইরে বের হওয়ার কথা জানিয়েছেন।

 

 

 

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, সরকার গনপরিবহন ও মার্কেট বন্ধ এবং জনগনকে নিজ নিজ বাসায় থাকার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের পরও কিছু মানুষ অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছেন। প্রয়োজনে তাদের ঘরে থাকতে বাধ্য করা হবে। সরকারের কার্যক্রম বাস্তবায়নে বরিশালে সেনা বাহিনী টহল শুরু করেছে বলে তিনি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD