বরিশাল বিভাগের ৬ জেলায় করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




বরিশাল বিভাগের ৬ জেলায় করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি

বরিশাল বিভাগের ৬ জেলায় করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগের ৬ জেলায় করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি পৌঁছেছে। এ পর্যন্ত জেলায় ১ হাজার ৪৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ ছাড়া সুস্থ হয়েছেন ৩৭৭ জন ও মৃত্যু হয়েছে ৩২ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বিভাগের ৬ জেলায় ৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বরিশাল, পিরোজপুর ও ভোলায় ১৭ জন রোগী সুস্থ হয়েছেন।

তথ্যানুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণ করা বরিশাল নগরের নিউ ভাটিখানা এলাকার বাসিন্দা আবদুস সালামের (৬০) নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়াল ৩২ জনে। এ দিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা থেকে সংক্রমিত হয়ে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে।

১০ মার্চ থেকে সিটি কর্পোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ১৭ হাজার ৩৬৩ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের মধ্যে হোম কোয়ারেন্টিনে ১৫ হাজার ৮৪১ জনকে পাঠানো হয়। হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৩ হাজার ১৮৯ জনকে। এ ছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ৫২২ জন। হাসপাতাল থেকে এ পর্যন্ত ৯৯১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আইসোলেশন সেবা নেয়া রোগীর সংখ্যা ৯৬৫ জন এবং এরই মধ্যে ৪৫৮ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে। এ ছাড়া শুধু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৫৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৮ জন করোনা পজিটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগে এ পর্যন্ত বরিশাল জেলায় ৮৭২ জন, পটুয়াখালীতে ১৬৫, ভোলায় ১১৬, পিরোজপুরে ১০২, বরগুনায় ১১৬ ও ঝালকাঠিতে ৮১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। যার মধ্যে গোটা বিভাগে ৩৭৭ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। করোনায় মৃত্যুবরণ করা ৩২ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ১২ জন, পটুয়াখালীতে ১০ জন, পিরোজপুরে ৩ জন, ঝালকাঠিতে ৩ জন, ভোলায় ২ জন ও বরগুনায় ২ জন রয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD