বরিশাল আদালত চত্বরে সাংবাদিকদের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




বরিশাল আদালত চত্বরে সাংবাদিকদের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

বরিশাল আদালত চত্বরে সাংবাদিকদের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন




এইচ.এম হেলাল : বরিশাল জজকোর্ট চত্বরে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢীর নেতৃত্বে এই হামলা সংগঠিত হয়েছে। হামলার পর সাংবাদিকদের মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা।

এ বিষয়ে আহত সাংবাদিক নুরুল আমিন রাসেল জানিয়েছেন, মুলাদির একটি মামলার আওয়ামী লীগ নেতা আব্বাসের জামিন শুনানি চলছিল আজ। খবর পেয়ে সোহেল রাঢীসহ তার অনুসারীরা আদালত চত্বরে উপস্থিত হন। পরে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছবি তুলতে গেলে সোহেল রাঢী এবং তার অনুসারীরা ক্যামেরা ভাঙচুর করা হয় এবং তাকে মারধর করে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

খবর পেয়ে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে এসে সড়ক অবরোধ করে বিচারের দাবিতে প্রতিবাদ জানায়। পরে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা অভিযুক্তদের গ্রেফতার এবং শাস্তির আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় সাংবাদিকরা।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢী দাবি করেছেন যে, সাংবাদিক এন আমিন রাসেল মুলাদী আওয়ামী লীগ নেতা আব্বাসের লোক এবং তিনি হামলা বা আগুন দেয়ার ঘটনায় জড়িত ছিলেন না।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD