বরগুনায় স্থাপন হতে যাচ্ছে দেশের প্রথম নৌকা জাদুঘর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় স্থাপন হতে যাচ্ছে দেশের প্রথম নৌকা জাদুঘর

বরগুনায় স্থাপন হতে যাচ্ছে দেশের প্রথম নৌকা জাদুঘর

বরগুনায় স্থাপন হতে যাচ্ছে দেশের প্রথম নৌকা জাদুঘর




বরগুনা প্রতিনিধি॥ দেশের দক্ষিণ উপকূলের সর্বশেষ জেলা বরগুনায় স্থাপন হতে যাচ্ছে দেশের প্রথম নৌকা জাদুঘর। হারিয়ে যাওয়া ১০০ নৌকা এই জাদুঘরে স্থান পাবে। এরই মধ্যে জাদুঘরটির কার্যক্রম শুরু হয়েছে। বরগুনা জেলা প্রশাসন ‘মুজিব বর্ষ’ উপলক্ষে এই উদ্যোগ হাতে নিয়েছে। নৌকার আদলে নকশা করা এই জাদুঘরের নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’।

 

 

নদীমাতৃক এই দেশে নদী ও নৌকার ইতিহাস হাজার বছরের। কালান্তরে নদী সংকুচিত হয়েছে এবং হারিয়ে যাচ্ছে অনেক ধরণের নৌকা। বরগুনা জেলা প্রশাসন ভয়েস অব বরিশালকে জানান, জাদুঘরে হারিয়ে যাওয়া বিভিন্ন অঞ্চলের নৌকা এবং বর্তমানে প্রচলিত নৌকার প্রতিকৃতি সংরক্ষণ করা হবে। জেলা আইনজীবী সমিতির পূর্ব পাশে পৌর গণগ্রন্থাগারের মাঠে জাদুঘরটি স্থাপনের কাজ শুরু হয়েছে।

 

 

বরগুনা জেলা প্রশাসনের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ট্যুরিজম বোর্ড, বিভিন্ন নৌকাশিল্পী, ফ্রেন্ডশিপ এনজিও’র প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে জাদুঘরটির অবকাঠামো ও বিভিন্ন ধরণের নৌকা তৈরির কাজ চলছে। জাদুঘরে বিভিন্ন অঞ্চলের ১০০ নৌকা স্থান পাবে।

 

 

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, এক সময় দেশে হরেক রকমের নৌকা ছিলো। একেকটি নৌকা ভিন্ন ভিন্ন অঞ্চলের ঐতিহ্য বহন করত। আগামী প্রজন্মের কাছে ঐতিহ্য ও নৌকাকেন্দ্রীক সংস্কৃতিকে তুলে ধরতেই এমন আয়োজন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD