বরগুনায় রাতের আঁধারে ঘর তুলে জমি দখলের চেষ্টা Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় রাতের আঁধারে ঘর তুলে জমি দখলের চেষ্টা

বরগুনায় রাতের আঁধারে ঘর তুলে জমি দখলের চেষ্টা

বরগুনায় রাতের আঁধারে ঘর তুলে জমি দখলের চেষ্টা




আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলী উপজেলার ঘোপখালী গ্রামের আব্দুল হাকিম হাওলাদার ও তার লোকজন রাতের আঁধারে জমি দখল করে ঘর তৈরি করেছেন বলে অভিযোগ করেছেন মো. শাহ আলম গাজী।

 

 

এ ঘটনায় আব্দুল হাকিমের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শাহ আলম গাজী। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।

 

 

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলা আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের মো. শাহ আলম গাজী ও আব্দুল হাকিম হাওলাদারের সাথে ৭.২৩ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ২০০২ সালে ওই জমি নিয়ে বরগুনার দেওয়ানী আদালতে মামলা হয়। ২০১৬ সালে ওই মামলার রায় হয়। কিন্তু এ রায় উভয় পক্ষ তাদের পক্ষে হয়েছে বলে দাবি করেন। এ নিয়ে গত পাঁচ বছর ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় মামলা ও হামলার ঘটনা ঘটেছে।

 

 

বুধবার রাতে ওই জমিতে আব্দুল হাকিম হাওলাদার, বারেক হাওলাদার ও ওহাব হাওলাদারসহ অর্ধ শতাধিক লোকজন নিয়ে ঘর তুলে জমি দখলে নেয়। ওই জমিতে তারা অস্থায়ী খরের ঘর ও কলা গাছ রোপণ করেছে। খবর পেয়ে বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।

 

 

আব্দুল হাকিম হাওলাদার বলেন, ওই জমি আমার পৈত্রিক সম্পত্তি। আমার জমিতে আমি ঘর তুলেছি। রাতের আঁধারে ঘর তুলেছেন কেন এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি তিনি।

 

 

আমতলী থানার এসআই জিএম শাহাবুল বলেন, ওসির নির্দেশে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD