বরগুনায় বিয়ের আসর থেকে দৌড়ে পালাল বর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় বিয়ের আসর থেকে দৌড়ে পালাল বর

বরগুনায় বিয়ের আসর থেকে দৌড়ে পালাল বর

বরগুনায় বিয়ের আসর থেকে দৌড়ে পালাল বর




বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বেতাগীতে সাংবাদিকদের তৎপরতায় বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের রায় বাড়িতে এ ঘটনা ঘটে।

 

 

জানা যায়, দেশান্তরকাঠী গ্রামের বাসিন্দা সুনীল রায়ের ছোট মেয়ে ববিতা রায় ফুলতলা বিকাশ এবার মাধ্যমিক বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণিতে অটো পাস করেছে। বয়স সবে ১৪ বছর। হিন্দুধর্মের শাস্ত্রমতে, বিয়ের লগ্ন রাত ৯ টায়। উপজেলার মোকামিয়া ইউনিয়নের এক ছেলের সঙ্গে ববিতা রায়ের পরিবার বিয়ের আয়োজন করেছে। বিয়ে করানোর সবকিছু ঠিকঠাক ছিল। ছেলে পক্ষ এসেছে। ছেলেও বসেছে বিয়ের পিঁড়িতে এবং বিয়ে সম্পন্ন করানোর পুরোহিতও বসেছেন। বাকি শুধু বিয়ের আনুষ্ঠানিকতা ও সাতপাক প্রদক্ষিণ করা অর্থাৎ বিয়ের মূল আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।

 

 

ঠিক এমনই সময় খবর পেয়ে সাংবাদিক লায়ন শামীম সিকদার, অলি আহমেদ ও আনসার ভিডিপি দলনেতা সুকদেব হাওলাদার বিয়ে বাড়িতে উপস্থিত। মুহূর্তের মধ্যে বিয়ে বাড়ির লাল-নীল বাতি বন্ধ হয়ে যায়। শুরু হয় ছেলে পক্ষ আর মেয়ে পক্ষের ছুটোছুটি। ছেলে পক্ষ বরের সঙ্গে যারা এসেছিলেন, এরই মধ্যে সবাই পালিয়ে গেলেন। সবার আগে দৌড়ে পালালেন বর।

 

 

কনে ববিতা রায়ের বড় বোন নাম না প্রকাশের শর্তে স্বীকার করেছেন, বিয়ের আয়োজন করা হয়েছিল।

 

 

মেয়ের বাবা সুনীল রায় বলেন, এই মুহূর্তে আর বিয়ে দেব না। এখন পড়ালেখা করবে, তারপর বয়স হলে বিয়ে দেয়া হবে।

 

 

বেতাগীর ইউএনও সুহৃদ সালেহীন বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসন সদা তৎপর। অপ্রাপ্ত বয়সে কোথাও কোনো বিয়ের সংবাদ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD