বরগুনায় পুলিশি নিরাপত্তায় রিফাতের বাবা Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় পুলিশি নিরাপত্তায় রিফাতের বাবা

বরগুনায় পুলিশি নিরাপত্তায় রিফাতের বাবা

বরগুনায় পুলিশি নিরাপত্তায় রিফাতের বাবা




বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত ওরফে রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ঘোষণা হবে আগামীকাল মঙ্গলবার। এদিন রায় ঘোষণা করবেন বরগুনা জেলা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

 

 

রায়কে কেন্দ্র করে রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফের নিরাপত্তায় দুই পুলিশ সদস্য দেয়া হয়েছে। তারা রিফাতের বাবার সঙ্গে থেকে নিরাপত্তা দিচ্ছেন। এর আগে, এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায়ের সময়ও দুলাল শরীফের নিরাপত্তায় ছিলেন বরগুনা জেলা পুলিশের দুই সদস্য।

 

 

রিফাতের বাবা মো. আবদুল হালিম দুলাল শরীফ বলেন, আমার সার্বক্ষণিক নিরাপত্তায় বরগুনা জেলা পুলিশের দুই সদস্য সঙ্গে থাকছেন। এ সময় তার নিরাপত্তায় পুলিশ মোতায়েনের জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

 

তিনি আরো বলেন, আগামীকাল আমার একমাত্র ছেলে হত্যা মামলার ১৪ আসামির রায় ঘোষণা হবে। এ রায়কে কেন্দ্র করে আমার ওপর হামলার আশঙ্কা রয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। সার্বক্ষণিক আমার সঙ্গে পুলিশ থাকায় সেই শঙ্কা দূর হয়েছে।

 

 

এ বিষয়ে বরগুনার অ্যাডিশনাল এসপি (হেডকোয়ার্টার্স) মহরম আলী বলেন, রিফাতের বাবার নিরাপত্তায় আমরা পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রিফাতের বাবার সঙ্গে থেকে তারা নিরাপত্তা দিচ্ছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD