বরগুনায় দোলনা বানাতে গিয়ে গলায় প্লাস্টিকের রশি আটকে এক শিশুর মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় দোলনা বানাতে গিয়ে গলায় প্লাস্টিকের রশি আটকে এক শিশুর মৃত্যু

বরগুনায় দোলনা বানাতে গিয়ে গলায় প্লাস্টিকের রশি আটকে এক শিশুর মৃত্যু

বরগুনায় দোলনা বানাতে গিয়ে গলায় প্লাস্টিকের রশি আটকে এক শিশুর মৃত্যু




বরগুনা প্রতিনিধি॥ দোলনা বানাতে গিয়ে গলায় প্লাস্টিকের রশি আটকে ৭ বছরের শিশু কন্যা আমেনা আক্তারের মৃত্যু হয়েছে। পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছেন। মর্মান্তিক এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার দুপুরে আমতলী উপজেলার চাওড়া ইউপির লোদা গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

জানাগেছে, উপজেলার চাওড়া লোদা গ্রামের হেলাল মাতুব্বরের শিশু কন্যা আমেনা তিন বছরের ছোট ভাই রবিউলের জন্য রান্না ঘরের আড়ার সঙ্গে দোলনা বানাচ্ছিল। এমন মুহূর্তে প্লাস্টিকের রশি আমেনার গলায় আটকে যায়। ওই সময়ে ঘরে বাবা হেলাল মাতুব্বর রিকসা চালাতে এবং মা কাজল রেখা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেছিলেন। বোনকে ঝলতে দেখে শিশুপুত্র বরিউল কান্নাকাটি করছিল। শিশু রবিউলের কান্নার শব্দে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশু আমেনার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যূ মামলা হয়েছে। শিশু কন্যার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু কন্যাকে হারিয়ে পাগলপ্রায় বাবা ও মা।

 

 

শিশুর মা কাজল রেখা কান্নাজনিত কন্ঠে বলেন, ‘মোর কি অইবে। মোর সোনার ময়নাডা এইরহম চইল্ল্যা গেল। কেন মুই মানুষের মারতে কাম হরতে গেলাম। ও আল্লাহ মোর সোনাডারে মোর কোলে ফিরাইয়্যা দে।’

 

 

শিশু কন্যার চাচা শহীদুল গাজী বলেন, ভাইয়ের জন্য দোলনা বানাতে গিয়ে শিশু আমেনা রশির সঙ্গে আটকে মারা গেছে।

 

 

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, শিশু কন্যা আমেনা ছোট ভাইয়ের জন্য দোলনা বানাতে গিয়ে গলায় রশি আটকে মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD