ফ্রি আইসিটি প্রোগ্রামের উদ্বোধন করলেন এমপি শাওন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ফ্রি আইসিটি প্রোগ্রামের উদ্বোধন করলেন এমপি শাওন

ফ্রি আইসিটি প্রোগ্রামের উদ্বোধন করলেন এমপি শাওন

ফ্রি আইসিটি প্রোগ্রামের উদ্বোধন করলেন এমপি শাওন




ভোলা প্রতিনিধি॥ ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে উন্নত দেশগুলোর সঙ্গে সমান তালে এগিয়ে চলা। আর এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনসম্পদ গড়ে তুলতে সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে।

 

 

তিনি বলেন, এই খাতে শিক্ষিত তরুণদের আগ্রহী করে তোলা ও তাদের সম্পৃক্ততা বাড়াতে দৃষ্টি দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় লালমোহন ও তজুমদ্দিন উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের মডেল উপজেলায় রূপান্তরিত করার লক্ষ্যে ও আগামী প্রজন্মকে সমৃদ্ধ বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ফ্রি আইসিটি প্রোগ্রাম কর্মসূচি শুরু করা হয়েছে।

 

 

রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে লালমোহনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রোগ্রাম পেইজ-২ এর উদ্বোধনকালে একথা বলেন।

 

 

এমপি বলেন, দক্ষ জনসম্পদ গড়তে আইসিটি ক্যারিয়ার ক্যারিয়ারের বিকল্প নেই। উপজেলার প্রতিটি ইউনিয়নের নতুন প্রজন্মকে উন্নত করার জন্য গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ইংলিশ স্পোকেন কোর্সসহ বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নতুন প্রজন্ম নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।

 

 

লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আইসিটি প্রোগ্রামের উপদেষ্টা এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের ছেলে ইশরাক চৌধুরী নাওয়ালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিনের সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদল প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD