ফেসবুকে ছবি দেখে মিললো নলছিটিতে হাত পা বাঁধা লাশের পরিচয় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ফেসবুকে ছবি দেখে মিললো নলছিটিতে হাত পা বাঁধা লাশের পরিচয়

ফেসবুকে ছবি দেখে মিললো নলছিটিতে হাত পা বাঁধা লাশের পরিচয়




অনলাইন ডেস্ক: ঝালকাঠি-বরিশাল মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকা থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত যুবকের নাম কাওছার হোসেন হাওলাদার (২৫)। সে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ভদ্রাংক গ্রামের আবদুল মালেক হাওলাদারের ছেলে। কাওছার অটোরিকশা চালিয়ে জীবীকা নির্বাহ করতো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ছবি দেখে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে পরিবারের লোকজন নিশ্চিত হয়েছেন। তাঁরা লাশ নিতে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে আসেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে পরিবারের লোকজন এখনো কিছু জানতে পারেননি। বুধবার বিকেল চারটার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের রায়াপুর এলাকায় মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা লাশটি ফেলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

নিহতের ফুপাতো ভাই মো. হযরত আলী বলেন, আমরা ফেসবুকে কাওছারের লাশ উদ্ধারের ছবি দেখেছি। সে দুই দিন ধরে নিখোঁজ ছিল। ছবি দেখে আমরা তাকে চিনতে পেরেছে। এখন ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে এসেছি। ময়না তদন্তের পরে লাশ নিয়ে যাবো।

বারিশাল র‌্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার তাজুল ইসলাম বলেন, বুধবার বিকেলে মাহাসড়কের পাশে একটি প্রাইভেটকারে করে মরদেহটি ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আর এ ঘটনা ছোট দুটি শিশু দূর থেকে দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল ও আশাপাশের এলাকায় র‌্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD