ফেব্রুয়ারিতে ভোট, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করল ইসি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ফেব্রুয়ারিতে ভোট, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করল ইসি

ফেব্রুয়ারিতে ভোট, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করল ইসি




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে একটি বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৪ দফা অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনায় আসনসীমা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, নতুন রাজনৈতিক দল নিবন্ধন ও পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই কর্মপরিকল্পনা ঘোষণা করেন। এতে বলা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।

রোডম্যাপ অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর সংসদীয় আসনের নতুন সীমানা গেজেট আকারে প্রকাশ করা হবে। এরপর ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রস্তুত জিআইএস ম্যাপ। এই ডিজিটাল মানচিত্রে প্রতিটি আসনের সীমানা আরও স্পষ্টভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

নতুন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির সুযোগ রাখতে ইসি ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে। যাচাই-বাছাই শেষে ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে নতুন দলগুলোকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

সুষ্ঠু নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ১৫ নভেম্বরের মধ্যে শেষ হবে। নিবন্ধিত সংস্থাগুলো ভোটের দিন মাঠপর্যায়ে কাজ করতে পারবে।

বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিতকরণে। ইসি জানিয়েছে, ভোটের অন্তত দুই সপ্তাহ আগে কারাগারে ব্যালট পেপার সরবরাহ করা হবে, যাতে বন্দিরাও ভোট দিতে পারেন।

ইসির দাবি, এই রোডম্যাপের প্রতিটি ধাপ সময়মতো বাস্তবায়িত হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD