প্রাণিসম্পদ খাতে ভ্যাকসিন উৎপাদন বাড়িয়ে আমদানি কমাতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী Latest Update News of Bangladesh

বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রাণিসম্পদ খাতে ভ্যাকসিন উৎপাদন বাড়িয়ে আমদানি কমাতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

প্রাণিসম্পদ খাতে ভ্যাকসিন উৎপাদন বাড়িয়ে আমদানি কমাতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

প্রাণিসম্পদ খাতে ভ্যাকসিন উৎপাদন বাড়িয়ে আমদানি কমাতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশে প্রাণিসম্পদ খাতে ভ্যাকসিন উৎপাদন বাড়িয়ে বিদেশ থেকে আমদানি কমাতে হবে।

 

 

সোমবার রাজধানীর মহাখালীর প্রাণিসম্পদ অধিদফতরের আওতাধীন প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত সায়েন্টিফিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

 

মন্ত্রী বলেন, বিদেশ থেকে ভ্যাকসিন আনলে অনেক অর্থ ব্যয় হয়। এটি দেশে তৈরি করলে এই ব্যয় এক-তৃতীয়াংশ হবে। এতে আমাদের অর্থ সাশ্রয় হবে।

 

 

তিনি আরো বলেন, করোনাভাইরাসের মহামারিকালে যত বেশি অর্থ সাশ্রয় হবে, সে অর্থ দিয়ে আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবো।

 

 

দেশের প্রতিভাবান বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরি করতে পারলে সেটা কেন আমরা বিদেশ থেকে আনবো এমন প্রশ্ন রেখে শ ম রেজাউল করিম আরো বলেন, গবেষণালব্ধ সম্পদ সরবরাহ করতে না পারলে দেশের প্রাণিসম্পদ খাত ধ্বংস হয়ে যাবে। সেজন্য এ খাতের বিজ্ঞানীদের গবেষণালব্ধ জ্ঞান দিয়ে প্রাণিসম্পদ খাতকে বিকশিত করতে হবে, সমৃদ্ধ করতে হবে। বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবার মত অবস্থা সৃষ্টি করতে হবে।

 

 

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদারের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

 

এতে স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন। সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ্ মো. ইমদাদুল হক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকারসহ, প্রাণিসম্পদ অধিদফতরের ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক এবং বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD